ফের হাসপাতালে অ-২৩ দলের কোচ টিটু
‘কাল সকাল থেকে টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সেসময় তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হোটেলে নিয়ে আসা হয়। তবে আজ অবস্থা খারাপ হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে ফের ধাক্কা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে। স্বাগতিকদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন ধাক্কা খেতে হয়েছে তাদের। গুরুতর অসুস্থ হয়ে স্হানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘কাল সকাল থেকে টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সেসময় তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হোটেলে নিয়ে আসা হয়। তবে আজ অবস্থা খারাপ হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাংলাদেশ কখনও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এবার বাছাই থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশের বাছাইয়ে গ্রুপে অন্য দুটি দল হলো ইয়েমেন ও সিঙ্গাপুর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: