[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জামালদের ছাপিয়ে দারুন পারফরম্যান্স নেপালের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯ এএম

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ফিফা প্রীতি দুই ম্যাচের প্রথমটিতে নেপালের সঙ্গে গোলশূণ্য ড্র করে মাঠ ছড়েন জামাল ভূঁইয়ারা।


কিরন লিম্বুদের গতির ঝড় সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে জামালদে। স্কিলে কে বেশি এগিয়ে ছিল, সে প্রশ্ন করা হলে মাঠে উপস্থিত সবাই একবাক্যে স্বীকার করবেন স্বাগতিকরাই। বরং বলা ভাল, কিরন, আয়ুশদের অসাধারন পারফরম্যান্স সত্বেও অন্তত হার না মেনে সম্মান বাঁচিয়ে মাঠ ছেড়েছেন জামাল ভূইয়ারা। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ফিফা প্রীতি দুই ম্যাচের প্রথমটিতে নেপালের সঙ্গে গোলশূণ্য ড্র করে মাঠ ছড়েন জামাল ভূঁইয়ারা।
মিতুল মারমাকে বাদ দিয়ে সুজন হোসেনের উপরেই গোলপোস্টের বিশ^াস রেছেছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সামনে বিশ্বস্ত তপু বর্মণের সঙ্গে তারিক কাজীর কাজটা সেন্টার ব্যাক পজিশনে। রাইট ব্যাকে সাদউদ্দিন। আর লেফট ব্যাকে খেলেছেন রহমত মিয়া। মাঝমাঠের মুল দায়িত্বে অধিনায়ক জামাল ও সোহেল রানা। ডান দিকে আক্রমনের দায়িত্বে ইব্রাহিম এবং বাঁ দিক সামলেছেন রাকিব হোসেন। গোলের মূল দায়িত্বে সুমন রেজা। কিন্তু সেই গোলের দেখা আর মেলেনি পুরো ৯০ মিনিট জুড়ে খেলা ম্যাচে।
যদিও ম্যাচের শুরুতেই অধিনায়ক জামাল ভূঁইয়া বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়। জামালের কর্নারে তপুর হেড কোনমতে রুখে দেন কিরণ চেমজং লিম্বু। ফিরতি প্রচেষ্টায় জামালের শট জালে জড়ালেও অফসাইডে বাতিল হয়।
৩০ মিনিটে মানি কুমারের অনেক দূর থেকে নেওয়া ফ্রি-কিকে জুং কারকির হেড শুয়ে পড়ে রুখে দেন সুজন হোসেন। পরে তারিক কাজী বলটি ক্লিয়ার করেন। মিনিট তিনেক পর মানি কুমারের ফ্রিকিকে পা ছোঁয়ানোর কেউ ছিল না। ৩৪ মিনিটে বক্সের বাইরে নেপালকে ফ্রি-কিক উপহার দেন সাদ উদ্দিন। তবে মানি কুমারের ফ্রি-কিক সহজেই আয়ত্বে নেন সুজন হোসেন। ৩৯ মিনিটে রহমতের লম্বা কর্নার কিপার রুখে দিলেও ফিরতি শটে বল পোস্টে রাখতে পারেননি সুমন রেজা।
বিরতি থেকে বাংলাদেশ ফিরেছে একটি পরিবর্তন নিয়ে। প্রথমার্ধে নিভে থাকা ইব্রাহিমকে তুলে নিয়ে নামানো হয় শাহরাইয়ান ইমনকে। ৭২ মিনিটে বাঁ দিক থেকে সুমন রেজার ক্রসে রাকিব হেড করলেও সেটা গেছে অনেক বাইরে দিয়ে। মিনিট চারেক পর বদলী তাজ উদ্দিনে অনেক দূর থেকে নেওয়া শট হাত ফসকেছিল নেপাল কিপারের। তবে সামনে কেউ না থাকায় বিপদ হয়নি। এভাবেই দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি কোন শিবিরেই। মঙ্গলবার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মাঠে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর