[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপাল থেকে এসেই ফের স্পেনে কোচ কাবরেরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৯ এএম

সুযোগ পেলেই দেশে ফিরে যান জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ১১ সেপ্টেম্বর বিকেলে নেপাল থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন তিনি। শুক্রবার ভোরে ঢাকা থেকে স্পেনে গেছেন হামজা-জামালদের কোচ।

 

জাতীয় দলে ম্যাচের পর দিনই স্পেন গমন ক্যাবরেরার অলিখিত রীতি। কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ফেরার মূল সূচি ছিল ১০ সেপ্টেম্বর। সেদিন রাতেই তার স্পেনে ফেরার টিকিট ছিল। বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে বিলম্ব হওয়ায় কাবরেরার টিকিটও বদল করতে হয়েছে।

জাতীয় দলের পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে। ওই ম্যাচের ক্যাম্প সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে। এর আগে ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ, লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। অক্টোবরে দল নির্বাচনের জন্য ঘরোয়া প্রতিযোগিতা কোচের দেখা প্রয়োজন হলেও তিনি কখন আসবেন সেটা নিশ্চিত হয়নি।

 

জাতীয় দলে সেপ্টেম্বর উইন্ডো উপলক্ষে আগস্টের প্রথম সপ্তাহে এসেছিলেন হাভিয়ের কাবরেরা। ১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। তিনি ১৫ আগস্ট অনুশীলন করেন। তিন সপ্তাহ অনুশীলনের পর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর