[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রোনালদোর মাইলফলকের রাতে শিরোপার আরও কাছে আল নাসর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১০:০৪ এএম

আল নাসর ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে আল আহলির বিপক্ষে। বুধবার (২৯ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আল-আওয়াল পার্কে ২-০ গোলের জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে রোনালদোর দল।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় ব্যস্ত ছিল। সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কেউই। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়াতে থাকে আল নাসর এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে।

৭৬তম মিনিটে সেই চাপের ফল পায় দলটি। রোনালদোর নিখুঁত টাইমিংয়ে উঠে এসে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন। যা ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭০তম গোল পর্তুগিজ এই তারকার। পুরো ম্যাচে তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখেন পর্তুগিজ এই তারকা।

গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আল আহলি। তবে সেই সুযোগেই ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে আল নাসর। ৯০তম মিনিটে বদলি খেলোয়াড় আইমান ইয়াহইয়ার পাস থেকে কিংসলে কোম্যান ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

আল আহলির বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে ছিল আল নাসর। বল দখলে সামান্য এগিয়ে থাকার পাশাপাশি তারা বেশি কার্যকর আক্রমণ করেছে। মোট ৭টি শটের ৬টিই ছিল বক্সের ভেতর থেকে, যেখানে আল আহলি মাত্র একটি ভালো সুযোগ তৈরি করতে পেরেছে।

এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাসর। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর