[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

'ক্যাপ্টেন মামুনুল, তোমাকে বিদায় বলা সহজ নয়', জামালের হৃদয়স্পর্শী বার্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মে ২০২৬ ২১:০৫ পিএম

বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সফল মিডফিল্ডার মামুনুল ইসলাম আজ পেশাদার ফুটবলকে বিদায় জানালেন। ২০ বছরের দীর্ঘ এবং গৌরবময় ক্যারিয়ারের ইতি টেনে তিনি যখন মাঠ ছাড়ছিলেন, তখন আবেগ ছুঁয়ে গেছে সতীর্থ থেকে শুরু করে ভক্ত-অনুরাগী সবাইকে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ফর্টিস এফসি-র হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন মামুনুল। শেষ ম্যাচে তাকে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পড়ে খেলার সম্মান জানানো হয় ফর্টিস এফসির পক্ষ থেকে। ৩৭ বছর বয়সী এই ফুটবলার ২৫ মিনিট খেলার পর মাঠ ছাড়ার সময় দুদলের খেলোয়াড়রা খেলা থামিয়ে গার্ড অব অনার দেন। দেয়া হয় ফুল দিয়ে সংবর্ধনা। এসময় কান্নায় ভেঙে পড়েন মামুনুল।

মামুনুলের এই প্রস্থানে বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া কটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন পূর্বসূরিকে:

"যিনি বাংলাদেশের ফুটবলের জন্য এত কিছু দিয়েছে এবং এই দীর্ঘ পথচলায় অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছে, তাকে বিদায় বলা কখনোই সহজ নয়। সেই সব স্মৃতি, তোমার বলিষ্ঠ নেতৃত্ব এবং খেলার মাঠে তুমি যে গর্ব বয়ে নিয়ে এসেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি ফুটবলের প্রতি তোমার এই ভালোবাসা কখনোই ফুরিয়ে যাবে না। তোমার আগামীর দিনগুলোর জন্য শক্তি, সুখ এবং সাফল্য কামনা করি। ক্যাপ্টেন মামুনুল ইসলাম, তোমার জন্য শুভকামনা।"

২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৯টি ম্যাচ খেলা এই তারকা ৬ বছর অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন।

মামুনুল ২০১০ এসএ গেমসে স্বর্ণপদক জিতেছেন। ঘরোয়া ফুটবলে শেখ জামালকে তিনটি লিগ শিরোপা এবং দুটি ফেডারেশন কাপ এনে দিয়েছেন

প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো ডি কলকাতার হয়ে চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়েছিলেন।

'হামজার সঙ্গে খেলতে না পারার আক্ষেপ থাকবে', বিদায় বেলায় মামুনুল'হামজার সঙ্গে খেলতে না পারার আক্ষেপ থাকবে', বিদায় বেলায় মামুনুল

ক্যারিয়ারের শেষে মামুনুলের মনে রয়ে গেছে দুটি বড় আক্ষেপ। প্রথমটি হলো— দেশের হয়ে একটি সাফ শিরোপা জিততে না পারা এবং দ্বিতীয়টি— কলকাতার ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হলেও ইনজুরি ও অন্যান্য কারণে আইএসএল-এর মাঠে নামার সুযোগ না পাওয়া।

তবে আক্ষেপ ছাপিয়ে মামুনুল ইসলাম বাংলাদেশের ফুটবলে একজন কিংবদন্তি হিসেবেই অমর হয়ে থাকবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর