[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, আর্জেন্টাইনের হ্যাটট্রিকে মেসির মায়ামিকে হারাল অরল্যান্ডো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মে ২০২৬ ০৯:০৫ এএম

মেজর লিগ সকারে অবিশ্বাস্য এক নাটকীয় ম্যাচে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা।

রোববার (৩ মে) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণে ধারালো ফুটবল খেলতে থাকে তারা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল।

এরপর ২৫তম মিনিটে ব্যবধান বাড়ায় মায়ামি। লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন সেগোভিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দূরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে ব্যবধান ৩-০ করেন মেসি। তখন ম্যাচ একতরফা হয়ে যাওয়ারই আভাস মিলছিল।

১০১ গোলের রেকর্ড গড়া মৌসুম শেষে মায়ামি ছাড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি
তবে বিরতির আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো। প্রথমার্ধেই একটি গোল শোধ করেন ওজেদা। দ্বিতীয়ার্ধে পুরো চিত্রটাই বদলে যায়। আক্রমণে এগোতে গিয়ে রক্ষণে ফাঁক রেখে দেয় মায়ামি, যার সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান ওজেদা। তার হ্যাটট্রিকে ম্যাচে পুরোপুরি ফিরে আসে অরল্যান্ডো।

এরপর অতিরিক্ত সময়ে আসে শেষ আঘাত। গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন টায়রিস স্পাইসার, তাতেই সম্পন্ন হয় অরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর