[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

দল ঘোষণা করল ইতালিকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৬ ১৮:০৫ পিএম

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। সোমবার (১১ মে) রাজধানী সারায়েভোতে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন কোচ সের্জেই বারবারেজ।

অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো এই দলে নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে শালকেকে বুন্দেসলিগায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দল ঘোষণার সময় বারবারেজ বলেন, এমন খেলোয়াড়দেরই বেছে নেয়া হয়েছে, যারা বসনিয়ার পরিচয় এবং জাতির লড়াকু মানসিকতাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন। তার বিশ্বাস, এই দল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিতে সক্ষম হবে।

বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথটা অবশ্য সহজ ছিল না বসনিয়ার জন্য। চলতি বছরের মার্চে উয়েফা প্লে-অফে ইতালিকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় তুলে নেয় বলকান অঞ্চলের দেশটি।

২০২৬ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ কানাডা, সুইজারল্যান্ড ও কাতার। বিশ্বকাপ শুরুর পরদিনই মাঠে নামবে বসনিয়া। নিজেদের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা।

ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন নিকোলা ভাসিলি, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাজিকিচ। রক্ষণভাগে আছেন সেয়াদ কোলাসিনাচ, ডেনিস হাদজিকাদুনিচ, আমার দেদিচ, নিকোলা কাটিচ, তারিক মুহারেমেভিচ, নিহাদ মুজাকিচ, স্তেপান রাদেলিচ ও নিদাল চেলিক।

মধ্যমাঠে সুযোগ পেয়েছেন আমির হাজিয়াহমেতোভিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, জেনিস বুর্নিচ, আরমিন গিগোভিচ, ইভান বাসিচ, এস্মির বাজরাকতারেভিচ, আমার মেমিচ, ইভান সুনিচ, কেরিম আলাইবেগোভিক ও এরমিন মাহমিচ। আর আক্রমণভাগে জেকোর সঙ্গে রয়েছেন এরমেদিন ডেমিরোভিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ ও জোভো লুকিচ।

গোলরক্ষক
নিকোলা ভাসিলি (সেন্ট পাওলি), মার্টিন জ্লোমিসলিচ (রিজেকা), ওসমান হাজিকিচ (স্লাভেন বেলুপো)।

ডিফেন্ডার
সেয়াদ কোলাসিনাচ (আটালান্টা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), আমার দেদিচ (বেনফিকা), নিকোলা কাটিচ (শালকে), তারিক মুহারেমেভিচ (সাসুওলো), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), স্তেপান রাদেলিচ (রিজেকা), নিদাল চেলিক (লঁস)।

মিডফিল্ডার
আমির হাজিয়াহমেতোভিচ (হাল সিটি), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), জেনিস বুর্নিচ (কার্লসরুহার), আরমিন গিগোভিচ (ইয়াং বয়েজ), ইভান বাসিচ (আস্তানা), এস্মির বাজরাকতারেভিচ (পিএসভি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), ইভান সুনিচ (পাফোস), কেরিম আলাইবেগোভিক (আরবি সালজবার্গ), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেক)।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর