[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ লিগ

আবাহনী, বসুন্ধরা বাদ- বাংলাদেশের প্রতিনিধি ফর্টিজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৬ ১৮:০৫ পিএম

দেশের দুই বড় দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। বাংলাদেশ ফুটবল লিগে শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে এই দুই দল। প্লেয়ার ব্যান্ড থাকায় এএফসি চ্যালেঞ্জ লিগে এরা কেউ সুযোগ পাচ্ছে না। ফলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফর্টিজ এফসি। এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে না পারায় আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করেছিল ছয়টি ক্লাব। যাচাই-বাছাই শেষে লাইসেন্স পেয়েছে শুধু ফর্টিজ এফসি ও পুলিশ। সোমবার ক্লাব দুটিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের একটি স্লট রয়েছে। চলমান প্রিমিয়ার লিগে ফর্টিজের তৃতীয় স্থান প্রায় নিশ্চিত হওয়ায় তারাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে ওঠা ফর্টিজ অল্প সময়েই পেশাদার ব্যবস্থাপনার জন্য ইতিবাচক সুনাম কুড়িয়েছে। এখন পর্যন্ত বড় কোনো শিরোপা না জিতলেও ক্লাব পরিচালনায় নিয়ম মেনে চলার ফল পেয়েছে তারা।

অন্যদিকে বাংলাদেশ পুলিশও আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বপ্ন দেখছে। ক্লাবটির কোচ আসিফুজ্জামান বলেছেন, অন্য কোনো দেশের ক্লাব লাইসেন্সিং জটিলতায় পড়লে বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবেও সুযোগ তৈরি হতে পারে। এবারই প্রথম এএফসি লাইসেন্স অর্জন করেছে পুলিশ এফসি।

এদিকে বিদেশি ফুটবলারদের পাওনা পরিশোধ না করায় আবাহনী বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। একই অবস্থা বসুন্ধরা কিংসেরও। ফলে আগামী মৌসুমে দলবদল ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে দুই ক্লাবের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর