সান মারিনোতে কি খেলবেন জিকো
ইউরোপের দেশ সান মারিনোর সঙ্গে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সকলের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে, বুধবার ভিসার জন্য আবেদন করা ফুটবলারদের মধ্যে ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। এতেই বুঝা যায় জাতীয় দলে তার ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
শৃঙ্খলাজনিত কিছু ইস্যু এবং সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন আনিুর রহমান। চলতি মৌসুমে কিংসর হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও প্রথমে সান মারিনো সফরের পরিকল্পনায় ছিলেন না জিকো। তাকে রাখা হয়েছিল মালদ্বীপে অনুষ্ঠিতব্য চারজাতি টুর্নামেন্টের দলে। তবে শেষ পর্যন্ত বাফুফে সান মারিনো সফরের জন্যও তার ভিসা করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
অধিনায়ক জামাল ভূইয়া, হামজা চৌধুরি ও সামিত সোম’র বিদেশি পাসপোর্ট থাকায় তাদের আলাদা ভিসার প্রয়োজন হচ্ছে না। অন্যদিকে তপু বর্মণ, রাকিব হোসেন, মিতুল মারমা, শেখ মোরসালিনসহ আরও কয়েকজন ফুটবলার ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় আপাতত স্থানীয় কোচদের তত্ত্বাবধানে দুটি দলের প্রস্তুতি চলছে। সান মারিনো সফরের চূড়ান্ত দল শিগগিরই ঘোষণা করবে বাফুফে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: