[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বালিকা ফুটবলে ময়মনসিংহের গোল উৎসব, অসহায় নেত্রকোণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১৮:০৫ পিএম

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের বালিকা ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ জেলা দল। ফাইনাল ম্যাচে নেত্রকোণা জেলাকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহ।

ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্য দেখায় ময়মনসিংহের খেলোয়াড়রা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ঈশ্বরগন্জ উপজেলার মেয়ে রিমি। একাই ৪ গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি। বাকি গোলগুলো করেন দলের অন্য খেলোয়াড়রা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ময়মনসিংহ জেলা দল। প্রতিপক্ষ নেত্রকোণা কোনো সময়ই ম্যাচে ফিরতে পারেনি। দর্শকদের উৎসাহ ও খেলোয়াড়দের দারুণ সমন্বয়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখে শিরোপা নিশ্চিত করে ময়মনসিংহ।

এই জয়ে ময়মনসিংহ জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে কোচ, কর্মকর্তা ও সমর্থকরা সন্তোষ প্রকাশ করেছেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর