[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:০৫ এএম

আনুষ্ঠানিকভাবে আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ইউরোপের দল পর্তুগাল। আর প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার শুধু স্কোয়াডে জায়গা পাওয়াই নয়, ‘সিআরসেভেন’ গড়েছেন অনন্য এক ইতিহাসও।

৪১ বছর বয়সী রোনালদো এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে জার্মানি ২০০৬, দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে খেলেছেন এই পর্তুগিজ মহাতারকা।

বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে স্কোয়াডে জায়গা পাওয়া ইতিহাসের প্রথম ফুটবলার এখন রোনালদো। ভবিষ্যতে এই কীর্তিতে ভাগ বসাতে পারেন কেবল আর্জেন্টিনার লিওনেল মেসি আর মেক্সিকোর গুইলেরমো ওচোয়া। যদিও এখনো তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়নি।

দুই দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক অভিষেক হলেও এখনো পর্তুগাল দলের অন্যতম ভরসার নাম রোনালদো। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে তার শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২২৬ ম্যাচ খেলেছেন রোনালদো, যেখানে গোল করেছেন ১৪৩টি। পুরুষ আন্তর্জাতিক ফুটবলে দুটি সংখ্যাই সর্বকালের রেকর্ড। তুলনায় মেসির গোল ১১৬টি, ম্যাচ ১৯৮।

আগের পাঁচটি বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা ৮। তবে ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ হওয়ায় ম্যাচও বাড়ছে, ফলে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর