[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চমকে ভরা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পর্তুগালের, জোতাকে বিশেষ সম্মান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:০৫ এএম

আসন্ন বিশ্বকাপ উপলক্ষে চমকে ভরা পর্তুগাল স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ রবের্তো মার্তিনেজ। মঙ্গলবার (১৯ মে) ঘোষিত এই দলে সমন্বয় হয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার।

দল ঘোষণায় বিশেষ সম্মান দেয়া হয়েছে গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দলটির তারকা ফুটবলার দিওগো জোতাকে। খবর স্পোর্টস্টারের।

জায়গা পেয়েছেন তোমাস আরাউজো, সামু কস্তা ও গনসালো গেদেসের মতো মুখ। স্কোয়াডে মোট পাঁচজন ফুল-ব্যাক রাখা হয়েছে। তবে চমক হিসেবে বাদ পড়েছেন জোয়াও পালিনিয়া, রদ্রিগো মোরা, রিকার্দো হোর্তা এবং পেদ্রো গনসালভেস।

দলে রাখা হয়েছে চারজন গোলরক্ষক। তাই মূল স্কোয়াডে ২৬ জনের সঙ্গে রয়েছে অতিরিক্ত একজন সদস্য। মার্তিনেজ জানান, রিকার্দো ভেলহো হচ্ছেন দলের চতুর্থ গোলরক্ষক। যদিও তিনি ম্যাচের বেঞ্চে থাকবেন না, তবে অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ ছাড়া মার্তিনেজ জানান, স্কোয়াডের +১ সংযোজনটি প্রয়াত দিওগো জোতার প্রতি শ্রদ্ধার নিদর্শন।

পর্তুগাল দলে নেতৃত্ব দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী আল-নাসর ফরোয়ার্ড এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের ‘গ্রুপ কে’-তে খেলবে ডিআর কঙ্গো, কলম্বিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাতেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস এবং তোমাস আরাউজো।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও এবং সামু কস্তা।
ফরোয়ার্ড: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর