[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মিশরের বিশ্বকাপ স্কোয়াডে বার্সার যুব দলের স্ট্রাইকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৭:০৫ এএম

বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিমকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে মিশর। ২৭ সদস্যের এই দলটিকে বলা হচ্ছে প্রাথমিক দল, ২৮ মে রাশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এখান থেকে একজন বাদ পড়বেন।ন

হামজা এবারই প্রথম মিশর দলে ডাক পেলেন। তার মতো প্রথমবার জাতীয় দলে ডাক পড়েছে মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। দলে অবধারিতভাবেই আছেন মিশরের সেরা দুই ফুটবলার মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।

দলে আরও জায়গা পেয়েছেন এল মাহদি সোলিমান। জামালেকের হয়ে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে। তবে জামালেকের অপর দুই গোলরক্ষক মোহামেদ আওয়াদ ও মোহামেদ সোভি এবার দলে জায়গা পাননি, যদিও এর আগে তারা বিশ্বকাপ বাছাইপর্বের দলে ছিলেন। মোস্তফা মোহামেদ বাদ পড়েছেন তার দল এফসি নঁতে লিগ ওয়ান থেকে বাদ পড়ার পর।

মিশর এবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তারা ব্রাজিলের সঙ্গেও একটি প্রীতি ম্যাচ খেলবে, বিশ্বকাপে প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ১৬ জুন। এরপর নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।

মিশর স্কোয়াড
গোলরক্ষক: মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইসাম হাসান, মোহামেদ সালাহ।
স্ট্রাইকার: ওমর মারমুশ, আকতায় আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর