নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা করলেন রাজা, ওডেগার্ডের নেতৃত্বে খেলবেন হলান্ডরা
নরওয়ের আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে ব্যতিক্রমী এক উপায়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রি-রেকর্ডেড ভিডিও বার্তায় দল ঘোষণা করেন দেশটির রাজা, যা ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দলের নেতৃত্বে রয়েছেন আর্সেনালের অধিনায়ক ও মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। তার অধীনে বিশ্বকাপে মাঠে নামবেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড-সহ একঝাঁক প্রতিভাবান ফুটবলার।
স্কোয়াডে একমাত্র আনক্যাপড খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন হামবুর্গের গোলরক্ষক স্যান্ডার ট্যাংভিক। মূলত এসকে ব্র্যান ইনজুরিতে পড়ায় শেষ মুহূর্তে দলে সুযোগ পান তিনি। অন্যদিকে রাশিয়া অনূর্ধ্ব-২১ দল থেকে জাতীয়তা পরিবর্তনের আবেদন করা নিকিতা হাইকিনের অনুরোধ অনুমোদন না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।
নরওয়ের এই বিশ্বকাপ দলটি অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর সমন্বয়ে গড়া। ফরোয়ার্ড লাইনে আছেন আলেকসান্দার সোর্লোথ, জর্গেন স্ট্রান্ড স্ট্র্যান্ড লার্সেন। মিডফিল্ডে আছেন সান্ডার বার্গে, ফ্রেডরিক অউরেসনেস, প্যাট্রিক বার্গ, ক্রিস্টিয়ান থরস্টভেডট, মর্টেন থর্সবি ও থেলো আসগার্ডের মতো খেলোয়াড়রা। রক্ষণভাগে আছেন জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আয়ের ও লিও অস্টিগার্ডসহ নির্ভরযোগ্য ডিফেন্ডাররা।
বিশ্বকাপে নরওয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন যুক্তরাষ্ট্রের বোস্টনে ইরাকের বিপক্ষে। এরপর তারা গ্রুপ পর্বে মুখোমুখি হবে সেনেগাল ও শক্তিশালী ফ্রান্সের।
এবারের বিশ্বকাপ হবে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।
নরওয়ে বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: অরিয়ান হোস্কজোল্ড নাইল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার ট্যাংভিক
ডিফেন্ডার: জুলিয়ান রাইয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়র্কান, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালচেনার
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, স্যান্ডার বার্গে, ফ্রেডরিক অউরেসনেস, প্যাট্রিক বার্গ, ক্রিস্টিয়ান থরস্টভেডট, মর্টেন থর্সবি, থেলো আসগার্ড
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, আলেকসান্দার সোরলোথ, জর্গেন স্ট্র্যান্ড লার্সেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ ও জেন্স পেটার হাউগে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: