[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি নম্বর প্রকাশ, ১০ নম্বরে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মে ২০২৬ ১৪:০৫ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলের অধিনায়ক লিওনেল মেসি এবারও পরবেন তার বিখ্যাত ১০ নম্বর জার্সি।

বিশ্বকাপে প্রথমবার ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন মেসি ২০১০ সালে। এরপর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতেই খেলেন মেসি, যেখানে ২০২২ সালে আর্জেন্টিনা শিরোপা জয় করে।

এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে কোনো খেলোয়াড় এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন। তথ্য আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের।

জার্সি নম্বর অনুযায়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা হলেন: ১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।

এছাড়া ১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন।

দলের বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর