[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিনিসিয়ুসের সঙ্গে ঘটনার চরম মূল্য, বিশ্বকাপে জায়গাই পেলেন না প্রেস্টিয়ান্নি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মে ২০২৬ ২২:০৫ পিএম

বেনফিকার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার পেছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তার ছয় ম্যাচের নিষেধাজ্ঞা। এর মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত, আর ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও তিন ম্যাচ নিষিদ্ধ থাকবেন তিনি। খবর এএস স্পোর্টসের।

সম্প্রতি আর্জেন্টিনার দলে নিয়মিত ডাক পেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি প্রেস্টিয়ান্নির। কারণ, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যেত না। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এমন খেলোয়াড়দেরই বেশি গুরুত্ব দিয়েছেন, যাদের শুরু থেকেই দলে পাওয়া যাবে।

এছাড়া ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর প্রেস্টিয়ান্নিকে দলে রাখলে সেটি আর্জেন্টিনার ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারত বলেও মনে করা হচ্ছে।

লিসবনে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ পুরোপুরি প্রমাণ করতে পারেনি উয়েফা। তবে সমকামীবিদ্বেষী মন্তব্যের প্রমাণ পাওয়ায় প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে কঠোর শাস্তি দেয়া হয়।

পরে ফিফা সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ফুটবলেও কার্যকর করে, ফলে বিশ্বকাপে তাকে আর্জেন্টিনা দলে দেখা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত স্কালোনি স্পষ্ট সিদ্ধান্ত নেন, প্রেস্টিয়ান্নিকে ছাড়াই পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর