[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৩ বছরের চুক্তিতে রিয়াল কোচ মরিনহো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মে ২০২৬ ২৩:০৫ পিএম

আবারও চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন হোসে মরিনহো। ৩ বছর মেয়াদে লস ব্ল্যাঙ্কোসদের কোচ হতে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড, এমনটা নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে হোসে মরিনহোর আলোচনার খবর আগেই এসেছিল গণমাধ্যমে এসেছিল। এবার সেই আলোচনা পূর্ণতা পেয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

ইউরোপীয় গণমাধ্যম জানাচ্ছে, ৭ জুন ক্লাবের আসন্ন সভাপতি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা হবে না।

হতাশা নিয়ে সর্বশেষ মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমে একটিও ট্রফি জেতেনি ইউরোপের অন্যতম সেরা দলটি।

গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে ছন্দ খুঁজে পায়নি দলটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।

ক্লাবের এই দুবস্থা দূর করতেই সাবেক রিয়াল কোচ মরিনহোকে ফেয়াচ্ছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।

এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ৩ বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর