[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মে ২০২৬ ১৩:০৫ পিএম

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের সহ-আয়োজক কানাডা। ঘরের মাঠের বিশ্বকাপে বিশ্বকে চমকে দিতে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত ক্যানাকাসরা। সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ানো কোচ জেসে মার্শ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। চোট সমস্যায় কিছুটা শঙ্কা থাকার পরও তারকাসমৃদ্ধ শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছে কানাডা।

কানাডার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় তারকা বায়ার্ন মিউনিখের ফুলব্যাক আলফনসো ডাভিস। চোট সমস্যা থাকলেও তাকে দলে রেখেছেন কোচ। চোট সংক্রান্ত উদ্বেগ থাকার পরও সেন্টার-ব্যাক মইজে বম্বিতোও আলফি জোন্স এবং ফরোয়ার্ড প্রিমিজ ডেভিডকেও স্কোয়াডে রেখেছেন কোচ মার্চ। তারা সবাই মৌসুমের শেষ দিকে পাওয়া চোট থেকে দ্রুত সেরে ওঠার চেষ্টা করছেন।

এই চারজনের সঙ্গে নিয়মিত মুখ যেমন ফরোয়ার্ড জোনাথন ডেভিড এবং মিডফিল্ডার স্টিফেন এউসতাকিয়ো-ও স্কোয়াডে রয়েছেন।

কানাডার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডেইন সেন্ট ক্লেয়ার (ইন্টার মায়ামি), মাক্সিম ক্রেপো (অরল্যান্ডো সিটি), ওয়েন গুডম্যান (ক্রিস্টাল প্যালেস);

ডিফেন্ডার: অ্যালেস্টার জনস্টোন (সেল্টিক), ডেরেক কর্নেলিয়াস (মার্শেই), রিচি লারেয়া (টরেন্টো এফসি), নিকো সিগুর (হাইদুক স্প্লিত), জোয়েল ওয়াটারম্যান (শিকাগো ফায়ার), লুক দ্য ফুজরোল (ফুলহ্যাম), মইজে বম্বিতো (ওজিসি নিসে), আলফনসো ডাভিস (বায়ার্ন মিউনিখ), আলফি জোন্স (মিডলসব্রো);

মিডফিল্ডার: স্টিফেন এউসতাকিয়ো (এলএএফসি), ইসমাইল কোনে (সাসুওলো), টেইজন বুকানন (ভিয়ারিয়াল), মাতেও শোয়িনিয়ের (এলএএফসি), আলী আহমেদ (নরিচ সিটি), নাথান সালিবা (আন্ডারলেখট), জেকব শাফেলবার্গ (এলএএফসি), লিয়াম মিলার (হাল সিটি), মার্সেলো ফ্লোরেস (টাইগ্রেস), জোনাথন অসোরিও (টরেন্টো এফসি);

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড (জুভেন্টাস), কাইল লারিন (সাউদাম্পটন), তানি ওলুয়াসেয়ি, প্রমিস ডেভিড (ইউনিয়ন সেন্ট-জিলোজ)।

আরও পড়ুন: ৩ বছরের চুক্তিতে রিয়াল কোচ মরিনহো

এবারের বিশ্বকাপে স্বাগতিক কানাডা আছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর