[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের বিপক্ষে মহারণের আগে অতিরিক্ত অনুশীলনে মনোযোগী আনিকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মে ২০২৬ ১৪:০৫ পিএম

গোয়ায় অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের স্বাগতিক ও সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে এই লড়াইকে অনেকেই আগাম ফাইনাল হিসেবে দেখছেন।

ম্যাচের আগের দিন শনিবার গোয়ার ডন বস্কো ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। দলীয় অনুশীলন শেষ হলেও মাঠে থেকে যান ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। তিনি অতিরিক্ত সময় ধরে গোলরক্ষক মিলে আক্তারের বিপক্ষে পেনাল্টি শট অনুশীলন করেন।

সুইডেনে জন্ম নেওয়া আনিকা গত মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেন। উইঙ্গার হিসেবে যাত্রা শুরু করলেও এই টুর্নামেন্টে তাকে স্ট্রাইকার হিসেবে খেলানো হচ্ছে। নতুন ভূমিকায় দারুণ সফল এই ফরোয়ার্ড মালদ্বীপের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাত্র ১১ সেকেন্ডে গোল করে সবার নজর কেড়েছেন।

বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার আনিকার কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, উন্নতি করতে হলে অতিরিক্ত পরিশ্রমের কোনো বিকল্প নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বাংলাদেশ দল কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়।

বাটলারের মতে, রিতু পর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী ও আক্রমণাত্মক দল। আনিকার সংযোজন দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে।

মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলের জয়ে বাংলাদেশের আক্রমণভাগের শক্তির প্রমাণ মিলেছে। আর ম্যাচের আগের দিন আনিকার বাড়তি অনুশীলনই বলে দিচ্ছে, ভারতের রক্ষণভাগের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর