ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর কিছুক্ষণ পরই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ডিফেন্ডার আফঈদা খন্দকার। এশিয়ান কাপেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তাঁর জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে। অন্যদিকে, চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন উমেহলা মারমা। তবে শিউলি আজিমকে আজও শুরুর একাদশের বাইরেই রেখেছেন কোচ বাটলার। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নতুন এই কৌশল ও একাদশ নিয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
মিলি আক্তার, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, মনিকা চাকমা, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানিয়া সিদ্দিকা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: