[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বাঁচা-মরার ম্যাচে আফঈদা ফিরলেন, বাদ মনিকা-শামসুন্নাহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ম্যাচে বেশ কিছু রদবদল আনলেন কোচ পিটার বাটলার। তিনটি বড় পরিবর্তনের মধ্যে রয়েছে আফঈদা খন্দকারকে ফিরিয়ে এনেছেন। ভারত ম্যাচে যাকে টেন্টে বসিয়ে রাখা হয়েছিল। এছাড়া বাদ পড়েছেন মনিকা চাকমা ও শামসুন্নাহার।

রক্ষণভাগকে শক্তিশালী করতে আফঈদা খন্দকারকে ফেরানো হয়েছে। পারফরম্যান্সের ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাঁকে বাদ দিয়ে সুরমা জান্নাতকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে নক-আউট পর্বের চাপ সামলাতে বাটলার আবারও আফঈদার ওপরই আস্থা রেখেছেন।

আফঈদার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন দুই ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। মূলত আক্রমণভাগকে আরও গতিশীল করতেই কোচ এই কৌশল নিয়েছেন। তবে এই তিনজনকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে ছিটকে গেছেন মাঝমাঠের মনিকা চাকমা এবং ডিফেন্ডার সুরমা জান্নাত। গত দুটি সাফের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা দল থেকে বাদ পড়েছেন ভারত ম্যাচে নিস্প্রভ থাকায়। মালদ্বীপ ম্যাচে অবশ্য হালকা চোটের কারণে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। এছাড়া অফ ফর্মে ভুগতে থাকা ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকেও আজ বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ
মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, সুরভী আকন্দ প্রীতি, উমেলাহ মারমা, ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়া সিদ্দিকা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর