[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
১লা আষাঢ় ১৪৩৩

ইয়াসিনের জোড়া গোলে তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুন ২০২৬ ১২:০৬ পিএম

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে একপ্রকার উড়িয়ে দিয়েছে সুইডেন। এক গোল হজম করলেও ৫ গোল দিয়ে বিশাল জয় তুলে নিয়েছেন ভিক্টর ইয়োকেরেসরা। দলটির হয়ে জোড়া গোল দিয়েছেন ইয়াসিন আয়ারি। বাকি ৩ গোল দেন আলাদা তিনজন ফুটবলার।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে সুইডেন তাদের প্রথম গোল পায় ম্যাচের ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী আয়ারি।

সুইডেন তার দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩০ মিনিটে। এবার লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসাক। তবে ৪৩ মিনিটে গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিউনিশিয়ার ওমার রেকিক। ফলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যেতে হয় সুইডেনকে।

বিরতির পর আর পাত্তা পায়নি তিউনিসিয়া। ৫৯ মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস। তাতে অবশ্য তিউনিশিয়ার গোলকিপার শামাখের দায়ই বেশি। ইসাককে তিনি খেয়াল করেননি। সুযোগ লুফে নিতে কোনো ভুল করেননি আর্সেনালের এই ফরোয়ার্ড।

সুইডেন তাদের গোলের হালি পূর্ণ করে ম্যাচের ৮৪ মিনিটে। বদলি নেমে গোল পান মাটিয়াস সভানবার্গ। শুরুর মতো সুইডেনের গোলের শেষটাও করেন আয়ারি। দারুণ গোলে নিশ্চিত করেন দলের বিশাল জয়।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর