[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের মিস করা পেনাল্টি কেবল একটি গোলের সুযোগ নষ্টই করেনি, বরং ভেঙে দিয়েছে চার দশকের এক ঐতিহাসিক ধারাও। তথ্য ইএসপিএন-এর।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৬ সালের পর বিশ্বকাপে নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে কোনো পেনাল্টি মিস করেনি ব্রাজিল। অর্থাৎ, দীর্ঘ ৪০ বছর ধরে বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার কোনো রেকর্ড ছিল না সেলেসাওদের।

শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে কিংবদন্তি জিকো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, যেখানে ফরাসি গোলরক্ষক জোয়েল বাটস তার শট রুখে দেন।

এর পর থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিটি গুরুত্বপূর্ণ পেনাল্টি সফলভাবে রূপান্তর করেছিল ব্রাজিল। কিন্তু নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারায়েসের ব্যর্থতায় সেই অবিশ্বাস্য ধারার অবসান ঘটল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর