ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু ২১ আগষ্ট
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হবে ২১ আগষ্ট। ওই দিন চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়েই ফুটবল মাঠে গড়াবে।
তার আগে ১০ জুলাই শুরু হবে ক্লাবগুলোর দলবদল। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দলবদলে প্রত্যেক ক্লাব ৩৫জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। যার মধ্যে চারজন বিদেশি, দক্ষিণ এশীয় দেশগুলো থেকে তিনজন এবং বয়সভিত্তিক খেলোয়াড় পাঁচজন বাধ্যতামূলক। বাকি ২৩ জন অন্য ফুটবলার নিতে পারবে।
দলবদলের মধ্যেই ২৫ আগষ্ট ফেডারেশন কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগের খেলা ২৮ ও ২৯ আগষ্ট থেকে শুরু হবে। তবে ১০ জুলাই থেকে ১৩ আগষ্ট পর্যন্ত দলবদলে অংশ নেওয়া খেলোয়াড়দের ফেডারেশন কাপ ও লিগের প্রথম দুই রাউন্ডে চূড়ান্ত খেলোয়ড় তালিকা হিসাবে ধরে নেওয়া হবে।
আর ১৪ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনকৃত খেলোয়াড়দের তালিকা ফেডারেশন কাপ ডে-৩ ও লিগের তৃতীয় রাউন্ড থেকে অবশিষ্ট খেলাগুলোর জন্য প্রযোজ্য হবে।
এছাড়া বাংলাদেশী বংশদ্ভুত প্রবাসী ফুটবলারদের লিগে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাবকে লিখিতভাবে অবহিত করতে হবে এবং ট্রান্সফার ম্যাচিং সিস্টেম ব্যবহার করে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: