[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

আজ রাতে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালগুলোর একটি দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। মায়ামিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। কাগজে-কলমে ইংল্যান্ড এগিয়ে থাকলেও, পরিসংখ্যান বলছে, এটি শেষ আটের চার ম্যাচের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

শেষ আটে পৌঁছানোর পথটা ইংল্যান্ডের জন্য মোটেও সহজ ছিল না। বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে। কিন্তু পরের ম্যাচেই ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে ছন্দ হারায় ‘থ্রি লায়ন্সরা’। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে ইংল্যান্ড।

এরপর শেষ ৩২-এর লড়াইয়ে কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের শেষ মুহূর্তের নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নেয় তারা। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নাটকীয়তা ছিল আরও বেশি। জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও দশজনের ইংল্যান্ড ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। কারণ প্রতিপক্ষের আক্রমণভাগে আছেন আর্লিং হালান্ড।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):

জর্ডান পিকফোর্ড; রিস জেমস, এজরি কনসা, মার্ক গেহি, নিকো ও’রেইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।

নরওয়ের সম্ভাব্য একাদশ (৪-৩-৩):

ওরিয়ান নিয়ল্যান্ড; জুলিয়ান রাইয়ারসন, ক্রিস্টোফার আয়ের, টরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে; সান্ডার বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড; আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসা, আর্লিং হালান্ড।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর