দাবানলে পিছিয়ে যেতে পারে বিশ্বকাপ ফাইনাল!
বিশ্বকাপ ধরে রাখতে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্তিনা। অন্যদিকে ২০১০ সালের পর স্পেনের কাছে সুযোগ বিশ্বকাপ জেতার। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক অন্য সমস্যায় চিন্তায় FIFA। নিউ ইয়র্কের বায়ু দূষণের কারণে বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ক প্রশাসন জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বিষয়টা কী?
ক্যানাডায় দাবানল। সেটির জেরে আসা বিষাক্ত ধোঁয়ায় দূষিত হয়ে পড়েছে আমেরিকার নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বাতাস ফাইনাল ম্যাচ এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামেই খেলা হবে (মেটলাইফ স্টেডিয়াম)। স্থানীয় প্রশাসন সতর্ক করে জানিয়েছে বাতাসে বিষাক্ত ধোঁয়ার স্তর জমায় স্থানীয় বাসিন্দারা যেন অপ্রয়োজনে বাইরে না বের হন।
নিউইয়র্কের মেয়র জ়োহরান মামদানি এক সাংবাদিক বৈঠকে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ক্যানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে। এটি সবার জন্যই অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর পরিস্থিতি। বাতাসের মান এতটাই বিপজ্জনক স্তরে পৌঁছেছে যে, প্রত্যেকেরই স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। দয়া করে আজ কেউ বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন না।’ প্রশাসন শহরে ‘KN95’ মাস্ক বিতরণ শুরু করেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো ও নিউইয়র্ক পোস্টকে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি জানিয়েছেন, ‘বর্তমানে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়া একই কথা।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্যানাডায় বর্তমানে ৮৩৫টি দাবানল, যার মধ্যে ১১২টি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। এই ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, বরং পুরো উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে শিকাগোতে হতে যাওয়া শিকাগো ফায়ার এবং ভ্যানকুভার হোয়াইটক্যাপস-এর মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিলের পাশাপাশি অন্যান্য খেলাধুলার ওপরও এর প্রভাব পড়েছে।
বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে এমন বিপর্যয় দুই দলের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটাচ্ছে। টেক্সাসে ফ্রান্সকে হারিয়ে বুধবার রাতেই নিউ জার্সিতে পা রেখেছে স্পেন। প্রতিকূল পরিবেশের মধ্যেই বৃহস্পতিবার তারা আউটডোর অনুশীলন সেশন সেরেছে। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের বাধা পার করা আর্জেন্তিনা শুক্রবারই জর্জিয়া থেকে নিউ জার্সিতে এসে পৌঁছাবে।
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের পিছনে দূষিত নিউ ইয়র্ক।
মেসি-বেলিংহ্যাম তর্কের নেপথ্যে কারণ কী? বিতর্ক নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের মিডফিল্ডার
তবে স্বস্তিও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বাতাস কিছুটা উন্নতি হতে পারে। ফাইনালের আগে ধোঁয়াশা কেটে যাওয়ার আশা করা হচ্ছে। তবে FIFA বা স্থানীয় কতৃপক্ষ এখনও ফাইনাল স্থগিতের কোনও ইঙ্গিত দেয়নি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: