৬৮ বছর পর বিশ্বকাপে ১০ গোলের ম্যাচ, ইতিহাস গড়ল ফ্রান্স-ইংল্যান্ড লড়াই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই ‘সান্ত্বনার লড়াই’ বলে থাকেন। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ড সেই ধারণাই বদলে দিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দুই দলের লড়াই শেষ হয় ১০ গোলের এক অবিশ্বাস্য থ্রিলারে। ৬-৪ ব্যবধানে জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড, আর ম্যাচটি জায়গা করে নেয় বিশ্বকাপের রেকর্ডবইয়ে।
মোট ১০ গোল হওয়ায় এটি বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলের ম্যাচ। আরও বড় বিষয় হলো, ১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে (ফ্রান্স ৭-৩) ১০ গোল হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে দেখা গেল ১০ গোলের কোনো ম্যাচ। অর্থাৎ, দীর্ঘ ৬৮ বছর পর বিশ্বকাপে ফিরল এমন গোলবন্যা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: