[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রুচি জাতীয় নারী হ‌্যান্ডবলের সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পুলিশ।

সোমবার শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ পুলিশ ৩৯-৭ গোলে হারিয়েছে মাদারীপুরকে।

 

দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার একপেশে লড়াইয়ে ৫৩-৩ গোলে ফরিদপুরকে হারায়। ফলে ‘এ’ গ্রুপে থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।

 

এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ৯ টি দল। দ্বিতীয় পর্বের দলগুলো হচ্ছে জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ। দুই পর্বের চারটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৪ আগষ্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ২৫ আগষ্ট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর