হ্যান্ডবলে সানিডেইলের দুই শিরোপা
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল। দুই বিভাগেই একই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে স্কুলটি। বালক বিভাগে ২০২৩ ও বালিকা বিভাগে ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল।
বালক বিভাগে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলের মাহি ও বালিকা বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ভিকারুননিসার আনজুম। বালক বিভাগে সানিডেইল এর আহিয়ান আহমেদ ও বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইলের রাহা। বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ৩য় এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল ৪র্থ স্থান এবং বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ৩য় এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ৪র্থ স্থান অর্জন করেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: