“পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে কাপ পর্বের খেলা শুরু
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা)-২০২৫ এর কাপ পর্বের দ্বিতীয় দিনের খেলা আজ সোমবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ।

বালিকা বিভাগের খেলায় শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৩-০১ গোলে সাউথ পয়েন্ট বনানী শাখাকে হারিয়েছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ০৮-০০ গোলে এগিয়ে ছিলো। অন্য খেলায় সানিডেইল ২২-০০ গোলে সাউথ পয়েন্ট মালিবাগ শাখাকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০০ গোলে এগিয়ে ছিল।
ওদিকে বালক বিভাগের খেলায় গভ. মুসলিম হাইস্কুল ১৮-১১ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ০৮-০৭ গোলে এগিয়ে ছিল। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৩-১৫ গোলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। প্রথমার্ধে জয়ী দল ১১-০৪ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ ১৪-১১ গোলে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। প্রথমার্ধে জয়ী দল ০৮-০৫ গোলে এগিয়ে ছিল। সানিডেইল ২৩-০৫ গোলে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-০৪ গোলে এগিয়ে ছিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: