[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় জিতেছে চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, পঞ্চগড় ও ফরিদপুর।

 রোববার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চাঁপাইনবাবগঞ্জ ৪০-১১ গোলে মাদারীপুরকে, ঢাকা ৪৩-১২ গোলে নড়াইলকে, যশোর ৩৭-২৮ গোলে জামালপুরকে এবং কুষ্টিয়া ৩৩-২৩ গোলে হারিয়েছে ময়মনসিংহকে।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল এবং পৃষ্ঠপোষক টিসিএলের জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্ণেল এস এম মোরশেদ সরওয়ার (অব.) উপস্থিত ছিলেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর