[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় যুব হ্যান্ডবল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

টিসিএল জাতীয় যুব হ্যান্ডবলের দ্বিতীয় দিনে জিতেছে ঢাকা, যশোর, পঞ্চগড় ও ময়মনসিংহ।

সোমবার খেলা পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুষ্টিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় পঞ্চগড়। ২৯-২৪ গোলে বিজয়ী পঞ্চগড় প্রথমার্ধে এগিয়ে ছিলো ১৬-১৩ গোলো।

পঞ্চগড়ের মতো যশোরও তাদের দ্বিতীয় জয় পেয়েছে। ৩৬-১৩ গোলে তারা হারিয়েছে নড়াইল জেলাকে। প্রথমার্ধে যশোর ২০-০৬ গোলে এগিয়ে ছিলো। এছাড়া দিনের অন্য খেলায় ঢাকা ৪২-১২ গোলে জামালপুরকে এবং ময়মনসিংহ ৪২-২৬ গোলে হারিয়েছে মাদারীপুরকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর