মিনি স্কুল হ্যান্ডবল শুরু
ঢাকা স্কুলগুলোর খুদে খেলোয়াড়দের অংশগ্রহনে শুরু হয়েছে মিনি স্কুল হ্যান্ডবলের খেলা।
বৃহস্পতিবার সকালে এম মনসুর আলী হ্যন্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের খেলায় বালক বিভাগে সানিডেইল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, নৌবাহিনী কলেজ, ঢাকা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ জিতেছে। বালিকা বিভাগে জয় পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সানিডেইল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: