[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগান বডিবিল্ডার আলি বিলালের চমক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

চমক দেখালেন আফগানিস্তানের বডিবিল্ডার আলি বিলাল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০২৫ মিস্টার অলিম্পিয়া ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের ‘মেনস ফিজিক’ বিভাগে রানার্সআপ হয়েছেন তিনি।

আফগানিস্তানের সংবাদ সংস্থা ‘খামা প্রেসের’ প্রতিবেদন, টানা দ্বিতীয়বার মি. অলিম্পিয়া প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন বিলাল। গত বছরও মিস্টার অলিম্পিয়া ফিজিক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। তার আগে আর্নল্ড ক্লাসিকে প্রথম স্থান অর্জন করেছিলেন এই আফগান বডিবিল্ডার।

আফগানিস্তানের ইতিহাসে এর আগে কোনো অ্যাথলেট মিস্টার অলিম্পিয়ার মতো মর্যাদাপূর্ণ বডিবিল্ডিং প্রতিযোগিতার এই স্তরে অংশ নেননি। অসাধারণ পারফরম্যান্সে বিচারকদের মুগ্ধ করেন বিলাল।

বিলালের অর্জন শুধু তাঁকে বিশ্বের সেরা বডিবিল্ডারদের কাতারেই নিয়ে যায়নি, তুলে ধরেছে আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি। এর আগে মর্যাদাপূর্ণ আর্নল্ড ক্লাসিক শিরোপাও জিতে এশিয়ার অন্যতম সফল বডিবিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

মি. অলিম্পিয়া বডিবিল্ডিংকে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাকে হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের সেরা সব বডিবিল্ডারই অংশ নেন সেখানে। বিলালের ধারাবাহিক সাফল্য তাঁকে আফগানিস্তানের ক্রীড়াঙ্গনে দৃঢ়তা ও অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরেছে।

টানা দুবারের সাফল্য নতুন প্রজন্মের আফগান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিলালের অর্জন শুধু আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের পরিচিতি বাড়ায়নি, বরং দেশটির মানুর মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে- যে খেলাধুলাও হতে পারে ইতিবাচক পরিবর্তনের প্রতীক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর