[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় কাবাডির ফাইনালে মৌলভীবাজার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

জাতীয় কাবাডির পুরুষ বিভাগে ফাইনালে উঠেছে মৌলভীবাজার ও খুলনা। অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ও রংপুর।

আজ শনিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের সেমিফাইনালে মৌলভীবাজার ৪০-৩৫ পয়েন্টে বগুড়াকে এবং খুলনা ৩৪-১৮ পয়েন্টের বড় ব্যবধানে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে ওঠে। মেয়েদের বিভাগের সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া ৩৪-১৭ পয়েন্টে গোপালগঞ্জকে এবং রংপুর ৩৭-২৯ পয়েন্টে রাঙ্গামাটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গ্রুপ পর্বে মৌলভীবাজার 'ক' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইল রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে 'খ' গ্রুপ থেকে খুলনা চ্যাম্পিয়ন ও বগুড়া রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল।


গ্রুপ পর্বের হিসেবে, 'ক' গ্রুপ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও রংপুর রানার্সআপ হয়েছিল। আর 'খ' গ্রুপ থেকে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া রানার্সআপ হয়ে সেমিতে উত্তীর্ণ হয়েছিল।

আগামীকাল (রোববার) শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো।

পুরুষ বিভাগ ফাইনাল: সকাল ১০:০০ টা (মৌলভীবাজার বনাম খুলনা)
নারী বিভাগ ফাইনাল: সকাল ১১:০০ টা (ব্রাহ্মণবাড়িয়া বনাম রংপুর)

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর