[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সোহাগের দেহরক্ষি জাতীয় কাবাডি খেলোয়াড়রা?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২ পিএম

অর্থ আত্মসাতের কারণে একদিন আগে অপমানিত হয়েছিলেন কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। তাই এবার নিজের দেহরক্ষি হিসাবে জাতীয় দলের কাবাডি খেলোয়াড়দের নিয়ে ঘুরছেন তিনি।

আজ সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সভায় জাতীয় ক্রীড়া পরিষদজুড়ে দেখা গেছে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের। বিভিন্ন জায়গায় তারা পাহারা দিচ্ছিলেন। সূত্রে জানা গেছে, নিজের দেহরক্ষি হিসাবে কাজ করার জন্যই ক্রীড়া পরিষদের বিভিন্ন স্থানে পাহারায় বসানো হয়েছিল জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের। বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা যায়, জাতীয় কাবাডি দলের বেশ ক’জন খেলোয়াড় ক্রীড়া পরিষদের সভাকক্ষের বাইরে অবস্থান নিয়েছেন। আবার অনেকে ক্রীড়া পরিষদের বাইরে অনির্ধারিত জায়গায় বসে পাহারা দিচ্ছেন। সাধারন সম্পাদককে পাহারা দিতে জাতীয় দলের খেলোয়াড়দের এই প্রথমবার দেখা গেল। ক্রীড়াবিদদের দিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনাই ঘটিয়েছেন সোহাগ। গত শনিবার একটি গ্রুপ সোহাগকে মারধর করার চেষ্টা করে।

তাদের দাবী, ইউরোপের দেশ জার্মানি নেওয়ার কথা বলে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন আর দেওয়ার নাম করছেন না সোহাগ। সেই অর্থ আদায়ের জন্যই মরিয়া হয়ে উঠেছে তারা। আর তাদেরকে কাছ থেকে বাঁচতেই জাতীয় কাবাডি খেলোয়াড়দের ব্যবহার করছেন সোহাগ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর