এশিয়ান বিচ গেমস কাবাডি
জয়ে শুরু ছেলে-মেয়েদের
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে জয় দিয়ে পদকের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়েছে তারা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। রেইড ও ডিফেন্স, দুই বিভাগেই সমান কার্যকর পারফরম্যান্সে থাইল্যান্ডকে চাপে ফেলে প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করে বাংলাদেশ।
বিরতির পর থাইল্যান্ড ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশের মেয়েদের শৃঙ্খলাবদ্ধ খেলা এবং ধারাবাহিক আক্রমণ সেই চেষ্টা ভেস্তে দেয়। পুরো ম্যাচে বাংলাদেশ ৫১ পয়েন্ট সংগ্রহ করে, থাইল্যান্ড থামে ৩৪ পয়েন্টে। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশ নারী দল মানসিকভাবে বড় ধরনের সুবিধা অর্জন করল।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি। অন্যদিকে সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ পুাংষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। পুরো ম্যাচে বাংলাদেশ ৩১ পয়েন্টের এক বিশাল লিড বজায় রেখে মাঠ ছাড়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: