[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১৯:০৫ পিএম

কেউ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত কাধে নিয়ে ছবি তুললেন। কেউ আবার তার বুকে মাথা রেখে ¯েœহ খুঁজে পেলেন। ক্রীড়াঙ্গণের প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে যেন নিজেদের নতুনভাবে খুঁজে পেলেন শারীরিক প্রতিবন্ধীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে এমন ক্রীড়াবিদদের মেলায় এসে স্বইচ্ছ্বায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভাল থাকবে।’

শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবে প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক ঘোষণা দিলেন, ‘ এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে। সারা দেশের প্রায় পাঁচ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার দেড় মাসব্যাপী এই ক্রীড়া উৎসবে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্যারা গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান, এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। এই গেমসের মূল লক্ষ্য হলো জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমসসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করা।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে "বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং ক্রিকেট কার্নিভাল ২০২৬" আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেট এবং ব্লাইন্ড ক্রিকেট—এই তিনটি বিশেষ ক্ষেত্র থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে শক্তিশালী জাতীয় দল গঠন করা হবে। ইতিমধ্যেই বিসিবি কর্তৃক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের জন্য ৯১ জন এবং হুইলচেয়ার ক্রিকেটের জন্য ৩৫ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে, এবং ব্লাইন্ড ক্রিকেট ক্যাটাগরিটি দেশের সকল আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এই সমন্বিত উদ্যোগ দেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর