[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী ক্রীড়াবিদদের সুরক্ষা নিশ্চিতে কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মে ২০২৬ ১৪:০৫ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে সরকার। নারী প্রতিভার সুরক্ষা এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির জন্য গঠন করা হচ্ছে বিশেষ কমিটি।

কমিটির আহ্বায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। সদস্যরা হলেন-জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। কমিটি নারী ক্রীড়াবিদদের সুরক্ষা, নিরাপত্তা ও সমঅধিকারের জন্য কাজ করবে।

তৃণমূল থেকে উঠে আসা প্রতিভাবান নারী খেলোয়াড়দের প্রশিক্ষণ ও আইনগত সহায়তা প্রদান, স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্রীড়াকে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কমিটির।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর