এশিয়ান শুটিংয়ে ভারতের অভিনবের স্বর্ণ, বাংলাদেশ কোথায়?
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অভিনব সাউ ঐতিহাসিক স্বর্ণপদক জিতে উল্লাস করেছেন। আজ শুক্রবার কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতেছেন পশ্চিমবঙ্গের আসানসোলের টিনএজ শুটার অভিনব।
অথচ অংশ নিচ্ছে না বাংলাদেশ। কোথায় গেছে বাংলাদেশের শুটিং। পঞ্চম স্থানে শুরু করে ব্যক্তিগত বিভাগে টানটান লড়াইয়ে ২৫০.৪ পয়েন্ট স্কোর করে, মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে সে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে হারিয়েছে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুর সঙ্গে ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে। এই ১৮৯০.১ এশিয়ান ও জুনিয়র বিশ্ব রেকর্ডও বটে।
পদক না পেলেও এশিয়ান গেমসের আগের আসরগুলোতে অংশ নিয়ে আসতো বাংলাদেশ। অথচ এবার জাতীয় ক্রীড়া পরিষদ নতুন অ্যাডহক কমিটি ঘোষনার পর থেকেই দেশের শুটিং অঙ্গন ঝিমিয়ে পড়েছে। গুলি, রাইফেল কিংবা পিস্তল নেই। অনুশীলন ক্যাম্পও বন্ধ। সব মিলিয়ে দেশের শুটিং স্থবির। ভারত অংশ নিয়ে যেখানে স্বর্ণপদক জিতছে, সেখানে বাংলাদেশ শুটিংয়ের অস্তিত্ব হুমকির মুখে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: