ভারতে খেলার অপেক্ষায় বাংলাদেশের শুটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারত যাওয়ার অনুমতি দেয়নি। তবে শুটিং দলকে ঠিকই সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে। দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল সোমবার ভারতে গেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমনি আক্তার।
এই প্রসঙ্গে শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির মহাসচিব আলেয়া ফেরদৌস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।’
শুটার রবিউল এয়ার রাইফেল ইভেন্টে অংশ নিচ্ছেন। আগামীকাল তার ইভেন্ট রয়েছে। ঢাকা ছাড়ার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে সেরা স্কোর করার মনোভাব পোষণ করেছিলেন রবিউল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: