[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে মেয়েদের সাঁতার শুক্রবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

তারুণ্যের উৎসবে এবার সাঁতারে মেতে উঠবেন দেশের ক্ষুদে মেয়ে সাঁতারুরা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আজ থেকে দুদিন ব্যাপী আন্ত:জেলা বয়স ভিত্তিক বালিকাদের সাঁতারের আয়োজন করেছে।

 

ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২২টি জেলার ১৩২ জন ক্ষুদে সাঁতারু ১৫টি ইভেন্টে লড়বেন। আজ সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন সুইমিং ফেডারেশনের সহসভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাঁতার ফেডারেশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর