মহিলা ক্রীড়া সংস্থায় জুলাই যোদ্ধারা সম্মানিত
আজ শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আন্তজেলা বয়সভিত্তিক বালিকাদের সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে ছয়জন জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব উল আলম।
গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। কিন্ত বিদায়ী আওয়ামী লীগ সরকারের জঘন্য হামলায় শত শত ছাত্র-জনতা আহত ও নিহত হন। ছাত্র-জনতার আন্দোলনে আহত সেই জুলাই যোদ্ধাদের মধ্য থেকে ছয়জনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।
আজ শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আন্তজেলা বয়সভিত্তিক বালিকাদের সাঁতার প্রতিযোগিতার শেষ দিনে ছয়জন জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব উল আলম। এরা হলেন- মিরপুরের আবদুর রহিম ও মো. মোমিন, আলী আজগর, ইমাম হাসান, ইকরাম হাসান রিয়াদ ও আলেক মোল্লা।
এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা ইঞ্জিনিয়ার ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: