[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাঁতারে আরও তিনটি রেকর্ড, নৌবাহিনীই শীর্ষে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন দিনে ১৫টি নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা।


জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিন আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন দিনে ১৫টি নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। বুধবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম। যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েন। বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং মেয়েদের ৪ গুনিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।

পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।

অন্যদিকে, মেয়েদের ৪ গুনিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনী ৯ মিনিট ৫০.০১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে। তৃতীয় দিনের খেলা শেষে ২৭টি স্বর্ণ, ২০টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক জিতে শীর্ষস্থানে রয়েছে নৌবাহিনী।


প্রতিযোগিতার পর্দা নামবে আগামীকাল। বিকেল তিনটায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর