[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এক পায়ে সাঁতরে স্বণজর্য় শহিদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

সাধারন মানুষের মতো তার দুটি পা নেই। এক পায়ে হাটেন। আরেক পা নেই বলে স্ক্র্যাচে ভর দেন। সেই এক পায়ে সাঁতরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণসহ দুটি পদক জিতলেন বাংলাদেশের শহিদুল্লাহ।

এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীাড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে একের পর এক পদক জিতেই চলেছেন শারীরিক প্রতিবন্ধিরা। দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। আগের দিন জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে স্বর্ণ জিতে পদকের যাত্রা শুরু করেন চৈতী রানী দেব।

শনিবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও তিনটি পদক। ৫০ মিটার ফ্রিস্টাইলে মো. শহিদুল্লাহ স্বর্ণপদক এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন। এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবলেও একটি পদক জিতেছে বাংলাদেশ। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) ইতিহাসে এটাই বড় ইতিহাস।

এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমাদের প্রশিক্ষণ ছিল বিশ^মানের। তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক ছিনিয়ে আনবে বলে আমার বিশ^াস।’ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জেতা দলটি সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলে জানান এনপিসির যুগ্ম মহাসচিব সানোয়ার হোসেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর