[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মুনির আউট ওয়াাসিফ ইন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১৯:০১ পিএম

১৭ বছর পর টেবিল টেনিস ফেডারেশনে নেই খন্দকার হাসান মুনির। অ্যাডহক কমিটিতে থাকলেও সহসভাপতি পদ থেকে তাকে বাদ দিয়ে ব্যরিষ্টার ওয়াসিফ ফারহানকে মনোনীত করে ২২ জানুয়ারি নতুন প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

টিটি ফেডারেশনের কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপনে ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই রয়েছে। ওয়াসিফ ফারহান ল্যাবএইড গ্রুপের পরিচালক।

একই সঙ্গে কমিটির সদস্যপদ থেকে সাফিল রাজ আজগর কবীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাধারন সম্পাদক ক্যাপ্টেন এমএ মাকসুদ আহমেদ বলেন, ‘খন্দকার হাসান মুনীরকে বাদ দেওয়া নিয়ে আমাদের কোন গতিবিধি ছিল না। আমরা চিন্তাই করিনি তাকে কমিটি থেকে বাদ দেওয়ার।’ যদিও এমএ মাকসুদ আহমেদের কারনেই খন্দকার হাসান মুনির বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে ক্রীড়াঙ্গণে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর