[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় পর্যায়ের র‌্যাঙ্কিংপ্রাপ্ত খেলোয়াড়ও।

পুরুষ দলগত বিভাগের ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে। সেমিফাইনালে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। চ্যাম্পিয়ন হওয়ায় আইইউবি দল ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি অর্জন করেছে।

আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন- রামহিমলিয়ান বম (সোশাল সায়েন্সস অ্যান্ড হিউম্যানিটিজ), রিফাত মাহমুদ সাব্বির (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন), মো. তালহা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তালুকদার মো. আব্দুল্লাহ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ও
মোহাম্মদ জুবাইর খান প্রিতম (মার্কেটিং)

এদিকে নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই বিভাগে আইইউবির শারমিন ইসলাম শ্রদ্ধা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। নারী দলের অন্য সদস্য ছিলেন সাদিয়া তাবাসসুম শাওন (মাইক্রোবায়োলজি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তুরাগ অ্যাকটিভ। আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. হাফিজুর রহমান ও মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয় করে প্রতিযোগিতায় সাহায্য করেছেন আইইউবির ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)।

পুরুষ দলের দুই খেলোয়াড়ের জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রামহিমলিয়ান বম ২০২০ সালে জাতীয় পুরুষ এককে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে দক্ষিণ এশীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে বালক দলগত বিভাগে শিরোপা জিতেছিলেন। রিফাত মাহমুদ সাব্বির ২০২০ সালে জাতীয় পুরুষ এককে স্বর্ণপদক অর্জন করেন এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পুরুষ দলগত ইভেন্টে প্রতিনিধিত্ব করেন।

এই ফলাফলের মাধ্যমে আইইউবি টেবিল টেনিসে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান দৃঢ় করেছে, যেখানে পুরুষ দল নিজেদের শক্তি প্রমাণ করেছে এবং নারী শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করেছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর