কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব -২০২৬
টেবিল টেনিস এককে রাকিব হাসনাত, দ্বৈতে রাকিব-শামীম চ্যাম্পিয়ন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-র আয়োজনে ও ব্যবস্থাপনায় কিউট-ডিআরইউ-২০২৬ ক্রীড়া উৎসবের খেলাধূলা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। আজ ১৪ মে ২০২৬ ইং বৃহস্পতিবার ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় টেবিল টেনিসের একক ও দ্বৈতের খেলা শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।
একক ইভেন্টের ফাইনালে বিবিসির রাকিম হাসনাত সুমন ২-১ সেটে প্রতিদিনের বাংলাদেশ’র রুমেল খানকে হারিয়ে শিরোপা জিতে নেন। তৃতীয়স্থান নির্ধারনী খেলায় খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল ২-১ সেটে নয়া দিগন্তের জাফর ইকবালকে হারিয়ে দেন।
এদিকে দ্বৈতে লিগ পদ্ধতির খেলায় বিবিসির রাকিব হাসনাত ও প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান জুটি চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান ও খবরের কাগজের মাহমুদুন্নবী চঞ্চল জুটি। তৃতীয় হয়েছে দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় ম-ল ও নয়াদিগন্তের জাফর ইকবাল জুটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: