[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১৮ ম্যাচ জিতে সাবালেঙ্কার অন্যরকম রেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

উহান ওপেনে আজ সেটাই হয়েছিল। যদিও ম্যাচ প্রথম সেট থেকেই নিয়ন্ত্রণে নিয়ে নেন ২০২৫ গ্র্যান্ডস্ল্যাম জয়ী বেলারুশ ললনা। রেবেকা শ্রামকোভাবকে ৪-৬, ৬-৩, ৬-১ ব্যবধানে পরাজিত করে প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে ওঠেছেন টেনিসের নম্বর ওয়ান তারকা সাবালেঙ্কা।

 

একটু পরিশ্রম হয়েছে, এই যা। তা না হয় স্টেডিয়ামে আগত দশর্কদের অজানা ছিল না আরিনা সাবালেঙ্কার ভোজবাজি। প্রতিপক্ষে হয়তো একটু বাজিয়ে দেখবেন, নিজেও নেবেন লম্বা একটা দম-এরপরই তো দেখাবেন আসল খেল।

উহান ওপেনে আজ সেটাই হয়েছিল। যদিও ম্যাচ প্রথম সেট থেকেই নিয়ন্ত্রণে নিয়ে নেন ২০২৫ গ্র্যান্ডস্ল্যাম জয়ী বেলারুশ ললনা। রেবেকা শ্রামকোভাবকে ৪-৬, ৬-৩, ৬-১ ব্যবধানে পরাজিত করে প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে ওঠেছেন টেনিসের নম্বর ওয়ান তারকা সাবালেঙ্কা।

এ জয়ে টুর্নামেন্টে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন সাবালেঙ্কা। ২০১৮ সাল থেকে এই টুর্নামেন্টে অংশ নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত হননি তিনি। উহান ওপেনের ইতিহাসে সাবালেঙ্কা এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন।

সাবালেঙ্কার পরবর্তী প্রতিপক্ষ হিসেবে লিউডমিলা সামসোনোভা। তার আগে আজ গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি জানতাম লম্বা বিরতির পর রিদমে ফেরাটা এতটা সহজ হবে না। আনন্দিত যে দ্বিতীয় সেটেই আমি নিজেকে ফিরে পেয়েছি। সত্যিকার অর্থে আমি সেরাটা উপহার দিয়েছি।’

প্রতিপক্ষ রেবেকাকে নিয়ে তার মন্তব্য, ‘ও (রেবেকা) অবিশ্বাস্য খেলেছে। বিশেষ করে প্রথম সেটে। এর চেয়ে (৪-৬) আমি ভিালো রেজাল্ট করতে পারতাম না আমি।’

উহান ওপেনে তিন বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। যখন বেলারুশ নন্দিনীকে জিজ্ঞেস করা হলো, ‘উহানের কন্যা’ উপাধি পাওয়ায় কেমন লাগে’, জবাবে তিনি বলেন- ‘‘প্রথমে আমাকে বলা হতো ‘চায়নার কন্যা’, তারপর ‘ফ্রাইড রাইসের রানী’— কারণ আমি এই খাবারটা খুব পছন্দ করি।’’

সাবালেঙ্কা যোগ করেন, “এরপর আমি (চীনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা)ঝেং চিনওয়েনের সঙ্গে কথা বলি, ওরা আসলে আমাকে বলে ‘বাঘিনী’। এতসব ডাকনাম যে, গুনে রাখা মুশকিল!”

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর