[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রিমিয়ার ভলিবল লিগে চ্যাম্পিয়ন পিডিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

১৪ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে তারা। সব মিলিয়ে অষ্টমবারের মতো লিগ শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সমান খেলায় ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ তিতাস ক্লাব। যারা নিজেদের শেষ খেলায় বিকেএসপিকে হারায় ৩-০ সেটে।

মাল্টিফ্যাবস ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ খেলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ৩-০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

১৪ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে তারা। সব মিলিয়ে অষ্টমবারের মতো লিগ শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সমান খেলায় ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ তিতাস ক্লাব। যারা নিজেদের শেষ খেলায় বিকেএসপিকে হারায় ৩-০ সেটে।

লিগের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এসময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মাছুদুল আলম এবং লিগ কমিটির সম্পাদক শরীফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

২০ দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের ১০টি দল এবারের আসরে অংশগ্রহণ করে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর